রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৬ দিনে রাবির ভর্তি পরীক্ষার আবেদন লক্ষাধিক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৫:০৮ পিএম

৬ দিনে রাবির ভর্তি পরীক্ষার আবেদন লক্ষাধিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার মাত্র ৬ দিনের মাথায় মোট আবেদনের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে।

গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১ হাজারটি।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।অধ্যাপক মো. ছাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তিন ইউনিটে আবেদনের পরিসংখ্যান নিম্নরূপ:

ইউনিট বিভাগ আবেদনের সংখ্যা
এ ইউনিট মানবিক বিভাগ ৩৯ হাজার
বি ইউনিট বাণিজ্য বিভাগ ৯ হাজার ৬৫০টি
সি ইউনিট বিজ্ঞান বিভাগ ৫২ হাজার ৩৫০টি
মোট আবেদন তিন ইউনিট ১ লক্ষ ১ হাজারটি

এবারের রাবি ভর্তি পরীক্ষায় সিলেকশন প্রক্রিয়া থাকছে না। পরীক্ষা দুটি শিফটে নেওয়া হবে—প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু: এবারের ভর্তি পরীক্ষা 'সি' ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হব

  • পরীক্ষার তারিখ:

    ১৬ জানুয়ারি: 'সি' ইউনিট (বিজ্ঞান) ১৭ জানুয়ারি: 'এ' ইউনিট (মানবিক) ২৪ জানুয়ারি: 'বি' ইউনিটের (বাণিজ্য)কেন্দ্র: ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।আবেদন ফি:(সকল ফি ১০% সার্ভিস চার্জসহ)।'বি' (বাণিজ্য) ইউনিট: ১,১০০ টাকা'এ' (মানবিক) ও 'সি' (বিজ্ঞান) ইউনিট: ১,৩২০ টাকা।