ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪১ এএম
চার দফা দাবিতে আজ সোমবার (১ ডিসেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এর আগে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয়।শিক্ষকদের প্রধান দাবির মধ্যে রয়েছে:সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা।
বেতন-ভাতা সংক্রান্ত পেশাগত মর্যাদা ও বৈষম্য দূরীকরণ।শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে ফলাফলও প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।
উল্লেখ্য, গতকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশও তাদের ১১তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন, যার ফলে বার্ষিক পরীক্ষা শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন