সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

রকিবুল হাসান মুন্না

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৪০ পিএম

বেরোবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র ্যালি।

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নেতৃত্বে।

শোক র ্যালি শেষে দমদমা বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শহিদ বুদ্ধিজীবীদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করে বক্তব্য রাখেন।তিনি বলেন, "বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজই নয়, বরং দেশের বিভিন্ন পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।" উপাচার্য তাঁর বক্তব্যে ১৯৭১ সালের শহিদ বুদ্ধিজীবীদের পাশাপাশি জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদসহ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আত্মোৎসর্গকারী তরুণ শিক্ষার্থীদের অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ অন্যান্য অনুষদের ডিন ও কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।