মে ৯, ২০২৬, ০৭:২৯ পিএম
বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। শনিবার (৯ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইআবির অধীনে দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ১ম ও ২য় পর্ব-২০২৪ সালের পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়েছিল। টানা এক মাসের বেশি সময় ধরে চলা এই পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়।সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল ১ম ও ২য় পর্বের মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রো-ভাইস চ্যান্সেলর জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রোববার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ব্যক্তিগত রেজাল্ট সংগ্রহ করতে পারবেন।উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতি বছর কামিলসহ সমমানের পরীক্ষাগুলো আয়োজন ও তদারকি করে থাকে। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন