মে ২০, ২০২৬, ০৭:২৫ পিএম
লন্ডনে প্রযুক্তি জায়ান্ট গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ-২ সেন্টারে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি সহযোগিতার বিষয়টি সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।দেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তর ঘটাতে সরকার কাজ করছে।
এই বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন অংশ নেন। সলিউশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অলি ট্রাসেলও সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে গুগলের বৈশ্বিক কার্যক্রম সম্পর্কে তারা মন্ত্রীকে অবহিত করেন।
শিক্ষামন্ত্রীও গুগলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের দূরদর্শী পরিকল্পনাগুলো তুলে ধরেন।শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহারে সরকারের একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ রয়েছে। এই রোডম্যাপ ও পরিকল্পনার বিস্তারিত দিক গুগলের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন