রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শনিবারের এইচএসসি পরীক্ষা সিদ্ধান্ত শুক্রবার জানাবে বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৪:২০ পিএম

শনিবারের এইচএসসি পরীক্ষা সিদ্ধান্ত শুক্রবার জানাবে বোর্ড

ছবি: দিনাজপুর টিভি

দেশের বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ কয়েকটি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী শনিবারের পরীক্ষার বিষয়ে আগামীকাল শুক্রবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।বর্তমানে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। পরিস্থিতি পর্যালোচনা করে শুক্রবার দুপুরের মধ্যেই পরীক্ষার্থীদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

শনিবার ১১ জুলাই এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদরাসা বোর্ডের আলিমের ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে গত বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সেই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।