শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

ঢাবিতে ছাত্রশিবিরের ‍‍`লীগ ধর ম্যারাথন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১১:৫৫ এএম

ঢাবিতে ছাত্রশিবিরের ‍‍`লীগ ধর ম্যারাথন

‍‍`সন্ত্রাস প্রতিরোধ দিবস‍‍` উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক ব্যতিক্রমধর্মী ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই ম্যারাথন শুরু হয়।ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ম্যারাথনটি সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ম্যারাথন পরবর্তী সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগমুক্ত হয়েছিল। তার দাবি, সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের এই ম্যারাথন আয়োজন করা হয়েছে।

সাদিক কায়েম আরও বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই যে, ক্যাম্পাসে যে ফ্যাসিবাদী ও অপরাজনীতি ছিল, গণরুম বা গেস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদের দাসের মতো ব্যবহার করা হতো—তা আর কখনো ফিরে আসবে না। তার মতে, ক্ষমতার দাপট দেখানোর সেই সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে বিদায় নিয়েছে।

সমাবেশে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অতীতে ক্যাম্পাসে যে সন্ত্রাস ও ফ্যাসিবাদী রাজনীতির চর্চা হয়েছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি দাবি করেন, খুনি হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মতো ফ্যাসিবাদী শক্তির রাজনীতি আর কোনোদিন এদেশের মাটিতে ফিরে আসতে পারবে না।

জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো পলাতক রয়েছে, তাদের যেকোনো অঞ্চলে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও মেধাভিত্তিক রাজনীতির পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন ছাত্রনেতারা।