আগস্ট ২, ২০২৬, ০৩:০৪ পিএম
চলতি আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অবস্থান নিয়েছেন শিক্ষকরা।সকাল থেকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন এবং সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান। সেখানে পুলিশের বাধার মুখে রাস্তার একপাশে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে পুলিশ এবং শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়ে পাশেই জলকামান রাখা হয়েছে।
এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদান করানো হবে এবং বিদ্যালয়ে পদায়ন করা হবে। তবে আন্দোলনকারীদের দাবি তারা চলতি আগস্ট মাসেই যোগদান ও বিদ্যালয়ে পদায়ন চান। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তারা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যাবেন বলে জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন