আগস্ট ২, ২০২৬, ০৩:১৮ পিএম
সরকারের পক্ষ থেকে আগামী চার অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করার পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। রোববার রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই তারা এ সিদ্ধান্ত নেন।
প্রত্যাহার করা হয়েছে।বেলা দুইটার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তারা রাস্তা পরিষ্কার করে শাহবাগ ত্যাগ করেন। এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা।
আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত আট ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে চৌদ্দ হাজার তিনশো আটচলাকিস প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। পরে স্বাস্থ্য পরীক্ষা ও সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন