রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:৩৪ পিএম

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়।আগামী পনেরো কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবিধানমালা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটি বাতিল বলে গণ্য হবে।

সংশোধিত প্রবিধানমালা অনুসারে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সভাপতি মনোনয়ন পেতে তিন সদস্যের প্যানেল প্রস্তাব করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের মাধ্যমে এই প্যানেল বোর্ডে পাঠাতে হবে। সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রস্তাব পাঠানোর বিধান রাখা হয়েছে।সংশ্লিষ্ট সব মাদ্রাসার প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।