রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একাদশে ভর্তি কোন পদ্ধতিতে, জানালেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৩:২৯ পিএম

একাদশে ভর্তি কোন পদ্ধতিতে, জানালেন শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও কোনো নতুন পদ্ধতি চালু করা হচ্ছে না। আগের মতো পুরোনো নিয়মেই অর্থাৎ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বা জিপিএর ভিত্তিতেই কলেজে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেওয়া হয়।ফলাফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের পাশাপাশি খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অতীতে ১৯৯৮ সালের নিয়ম অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো সুযোগ না থাকলেও বর্তমান ব্যবস্থায় সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। 

যেসব শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জানাবেন, তাদের উত্তরপত্র সম্পূর্ণ গুরুত্ব সহকারে পুনরায় যাচাই করা হবে এবং কোনো ধরনের ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।এবারের এসএসসি পরীক্ষায় সারা দেশে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।শিক্ষামন্ত্রীর এই ঘোষণার ফলে একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় থাকা লক্ষাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অনিশ্চয়তা দূর হয়েছে।