রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

প্রাথমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৪ পিএম

প্রাথমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

ছবি - সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ আছে। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে বিভিন্ন স্তরের ব্যক্তিরা টেলিফোনে বা সরাসরি সুপারিশ করে থাকেন। অনেক শিক্ষকও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সরাসরি অধিদপ্তরে এসে আবেদন করেন। এতে দাপ্তরিক কাজের ব্যাঘাত ঘটে এবং বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে। তাই, শিক্ষকদের সরাসরি আবেদন না করার জন্য এবং নৈমিত্তিক ছুটি প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনাটি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।