বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষকদের দাবি নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৯:২৪ পিএম

শিক্ষকদের দাবি নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, “শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। অবিলম্বে তাদের সব দাবি পূরণ করতে হবে। যদি দাবি মেনে না নেওয়া হয়,

তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও খারাপ পরিণতি হবে।”রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের লাগাতার অনশন কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।ডাকসু ভিপি বলেন, “এখানে যারা (শিক্ষক) দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন, তাদের দাবিটা কী?

দাবিটা তো খুব সামান্য। তাদের বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এটা কী খুব বেশি? নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে দাবি পূরণ করা হচ্ছে না?”তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা ফিরিয়ে আনুন।

সেখান থেকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা করেন।”উল্লেখ্য, আজ সকালে সরকার শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলেও, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ‘ভুখা মিছিল’ করেন এবং তাদের অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।