রকিবুল হাসান মুন্না
অক্টোবর ২২, ২০২৫, ০৯:০১ পিএম
দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী এক বছরের জন্য গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৬) ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) শিক্ষক উপদেষ্টা পরিষদ ও শিক্ষার্থী উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জামান তানজিল (১৩তম ব্যাচ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমাদুল হক আলবির (১৩তম ব্যাচ, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ)।
নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার জামান তানজিল বলেন, "বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ফোরামের সুনাম আরও উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য। সকলের পরামর্শ ও সহযোগিতায় আমরা এক পরিবার হিসেবে এগিয়ে যেতে চাই।"সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবির বলেন, "কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লে আমরা সবাই একসাথে পাশে দাঁড়াব। ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।"
শিক্ষক উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব বলেন, "পূর্বের যেসব সমস্যা ছিল, আশা করি নতুন নেতৃত্ব তা সমাধান করবে। নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"উল্লেখ্য, গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সহমর্মিতা ও নেতৃত্ব বিকাশের একটি সংগঠন।