বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:৪৯ এএম

ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আবারও আন্দোলনে নেমেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।এর আগে, শুক্রবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি জানানো হয়।

 দশম গ্রেডে বেতন নির্ধারণের নিশ্চয়তা। ২. চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন। ৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক অবস্থান নেবেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এবার রাজপথে দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

উল্লেখ্য, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। এর আগে গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানিয়েছিল। কিন্তু তাতে সহকারী শিক্ষকরা সন্তুষ্ট হননি।

এই আন্দোলনে অংশ নেওয়া অন্য সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও।