রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভিন্ন রূপে কেয়া পায়েল, চিনতেই পারেননি নেটিজেনরা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৩৬ পিএম

ভিন্ন রূপে কেয়া পায়েল, চিনতেই পারেননি নেটিজেনরা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার নতুন রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। উশকোখুশকো চুল, মলিন পোশাক এবং কালচে মেকআপে তাকে প্রথম দেখায় চিনতে পারেননি অনেকেই। সম্প্রতি এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী অভিনেতা ফারহান আহমেদ জোভান। 

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে কেয়া পায়েলের এই লুক নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে কেয়াকে একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে দেখা যায়, যেখানে তিনি উচ্চস্বরে বিচার চাইছেন এবং জোভানের দিকে তেড়ে যাচ্ছেন। 

জোভান ভিডিওটি শেয়ার করে মজা করে ক্যাপশন দেন, ‍‍`ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো।‍‍`ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগীরা কেয়া পায়েলের অভিনয়ের ব্যাপক প্রশংসা করেন। 

অনেকেই তার মেকআপ এবং চরিত্রের প্রতি একাগ্রতার ভূয়সী প্রশংসা করেছেন। প্রথম দেখায় চিনতে না পারা এবং পরে রহস্য উন্মোচন হওয়ার বিষয়টি দর্শকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করে। তবে জানা গেছে, এই ভিন্ন লুকটি আসলে একটি নাটকের শুটিংয়ের অংশ। নাটকের নাম এখনও প্রকাশিত হয়নি, তবে এতে জোভান ও কেয়া পায়েল একসঙ্গে অভিনয় করছেন।

 

কেয়া পায়েলের এই ‍‍`ট্রান্সফর্মেশন‍‍` তার অভিনয় দক্ষতার আরও একটি প্রমাণ হিসেবে দেখছেন দর্শক ও সমালোচকরা। এই নতুন চরিত্রের মাধ্যমে তিনি আবারও দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে।