মে ২৫, ২০২৬, ০৩:৩৮ পিএম
বলিউডের নতুন গুঞ্জন ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শাহরুখ খান ও সুহানা খান অভিনীত ‘কিং’ সিনেমায় বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থা কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।ক্যামিও চরিত্রে রণবীরের উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে।
বিভিন্ন ফ্যান পেজের দাবি, আন্তর্জাতিক শুটিং সূচিতে এরই মধ্যে রণবীর একটি বিশেষ দৃশ্যের শুটিং সেরেছেন। সেটে তার উপস্থিতির ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নতুন এই জল্পনার জন্ম হয়েছে।
অনেকেই মনে করছেন, এটি কেবল সাধারণ ক্যামিও নয়, বরং গল্পের মোড় ঘোরানো কোনো গুরুত্বপূর্ণ রহস্যময় চরিত্র হতে পারে। সুহানা খানের অভিনীত চরিত্রের পথপ্রদর্শক হিসেবে রণবীরকে দেখা যেতে পারে বলে ধারণা করছেন ভক্তরা।এটি শাহরুখের সন্তানদের সঙ্গে রণবীরের দ্বিতীয় কাজ।
পূর্বে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ তাকে দেখা গিয়েছিল। অ্যাকশনধর্মী এই সিনেমায় শাহরুখের সঙ্গে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখের পরবর্তী এই বড় প্রজেক্ট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। শুটিং চলাকালীন সেটে রণবীরের ক্রু সদস্যদের সঙ্গে ছবি প্রকাশ পাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় এখন সিনেমার নির্মাতা ও ভক্তরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন