রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রেম থেকে অনেক কষ্ট পেয়েছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:০০ এএম

প্রেম থেকে অনেক কষ্ট পেয়েছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব

ছোট পর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি নিজের অতীত জীবন, প্রেম ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি তাঁর জীবনের নানা অজানা গল্প দর্শকদের সামনে তুলে ধরেন।এই অভিনেতা জানিয়েছেন যে তিনি একটি প্রেম থেকে অনেক কষ্ট পেয়েছিলেন।

তৌসিফ জানান, তাঁর সেই ভালোবাসার মানুষটি মিডিয়াতেই কাজ করতেন। তৌসিফ সে সময় মিডিয়ায় আসেননি, কেবল সংগীত নিয়ে কাজ করতেন। পরবর্তীতে কোনো এক কারণে মিডিয়ায় যুক্ত হওয়ার পর তাঁর সেই কাছের মানুষটি পুরোপুরি বদলে যান।এই অতীত অভিজ্ঞতাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 

এরপর যখন তাঁর নিজেরও মিডিয়ায় আসার সুযোগ হয়, তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে কখনোই বদলে যাবেন না।ক্যারিয়ারের প্রথম দিন থেকে পরিচিত মানুষেরা আজও তাঁকে আগের মতোই দেখেন।

শোবিজ দুনিয়ায় সাফল্যের চূড়ায় পৌঁছালেও ‘স্টার’ বা তারকা হওয়ার ধারণায় তিনি একদমই বিশ্বাস করেন না। তাঁর মতে, এই ধারণায় বিশ্বাস নেই বলেই তাঁর ভেতরে অহংকার আসা সম্ভব নয়। কেউ ওপরে তুলুক বা নিচে ফেলে দিক, তাঁকে বদলানো যাবে না।

মানুষকে সম্মান দেওয়া তাঁর অন্যতম প্রধান গুণ। এটি তিনি ছোটবেলায় পরিবার থেকে শিখেছেন। বিশেষ করে নিজের চেয়ে নিচের শ্রেণির মানুষের সঙ্গে ভালো আচরণ করার নীতি তিনি সারা জীবন মেনে চলতে চান।