রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিজয়ের স্ত্রীর মামলা প্রত্যাহারের পর তৃষার রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০২:২৪ পিএম

বিজয়ের স্ত্রীর মামলা প্রত্যাহারের পর তৃষার রহস্যময় পোস্ট

ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরেই দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এবং তারকাবহুল সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ও জল্পনা চলছে। সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে দায়ের করা আইনি বিচ্ছেদ মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এই মামলা প্রত্যাহারের রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সামাজিকমাধ্যম পোস্ট নতুন করে বিনোদন জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজয় ও তৃষার মধ্যকার সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে অতীতেও বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল।ইনস্টাগ্রামে তৃষা কৃষ্ণান প্রথমে একটি পোস্টে লেখেন যে এই বয়সে এমন নাটক করা সত্যিই লজ্জাজনক এবং এর চেয়ে বরং অর্থ উপার্জন করে শান্তিতে থাকা উচিত। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের অধিকাংশই মনে করছেন যে সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের মামলা প্রত্যাহারের ঘটনাকেই তিনি ইঙ্গিত করেছেন। 

এর কিছু সময় পর তিনি আরেকটি পোস্টে অত্যন্ত স্বস্তির সুরে উল্লেখ করেন যে কাঙ্ক্ষিত সুন্দর জীবনে বুঁদ হয়ে থাকার মতো সৌভাগ্য আর কিছু হতে পারে না।মামলা প্রত্যাহারের মাত্র চার দিনের মাথায় এই বিপরীতমুখী দুটি বার্তা প্রকাশিত হওয়ায় দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।