সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

বিদ্যুৎ নিয়ে মন্ত্রীর উদ্দেশে যা বললেন অভিনেতা ওমর সানী

বিনোদন ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৫:৫২ পিএম

বিদ্যুৎ নিয়ে মন্ত্রীর উদ্দেশে যা বললেন অভিনেতা ওমর সানী

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

অভিনেতা ওমর সানী জানান, তিনি দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করেন এবং ঢাকার বাইরের মানুষের ভয়াবহ বিদ্যুৎ সংকটের বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেছেন। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন সাভার ও মানিকগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে উল্লেখ করেন তিনি। সারা দেশের চিত্রও এর চেয়ে আলাদা কিছু নয় বলে মন্তব্য করেন এই চিত্রনায়ক।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রীর উদ্দেশে ওমর সানী বলেন, এই পরিস্থিতিতে যেন কোনো ধরনের অজুহাত বা সাফাই না গাওয়া হয়। তিনি নিজে রাজধানীতে বসবাস করলেও বাইরে বের হলেই সাধারণ মানুষের এই কষ্টের তীব্রতা বুঝতে পারেন বলে জানান।দেশের এই বিদ্যুৎ সংকট কাটাতে দেশবাসী এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় এই অভিনেতা।