আগস্ট ১৫, ২০২৬, ০৪:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে প্রথম পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বাংলাদেশের চিত্রনায়িকা মারজান জেনিফা। গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি মা হয়েছেন।মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান।মা হওয়ার সুখবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
সেখানে তিনি জানান, ৩২ ঘণ্টার অসহ্য প্রসববেদনা সহ্য করার পর সন্তানকে বুকে জড়িয়ে তাঁর সব কষ্ট সার্থক মনে হয়েছে। একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন জীবনের সব ভয়, দুশ্চিন্তা ও অশ্রু এক নিমিষেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয় বলে তিনি উল্লেখ করেন।
সন্তান জন্মের সময় পাশে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মারজান জেনিফা। আজ নিজেকে শুধু একজন নারী নয়, বরং মা হিসেবে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান পরিচয়ে পরিচিত করতে পেরে তিনি উচ্ছ্বসিত।
তিনি ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন