বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাসায়নিক মেশানো শুঁটকি লিভার ক্যান্সারের কারণ হতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

রাসায়নিক মেশানো শুঁটকি লিভার ক্যান্সারের কারণ হতে পারে

বাঙালি ভোজনবিলাসীদের কাছে শুঁটকি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। পুষ্টিগুণে ভরপুর হলেও সব ধরনের শুঁটকি শরীরের জন্য নিরাপদ নয়। দীর্ঘদিন সংরক্ষণের জন্য এতে মেশানো ক্ষতিকর রাসায়নিক উপাদান মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সবচেয়ে বড় ভয়ের কারণ ডিডিটি। মাছ শুকানোর সময় পোকামাকড় থেকে বাঁচাতে অসাধু ব্যবসায়ীরা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাই-ক্লোরাইথেন বা ডিডিটি পাউডার ব্যবহার করেন। এর সঙ্গে মেশানো হয় বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রে। চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, মাত্রাতিরিক্ত রাসায়নিক যুক্ত এসব শুঁটকি দীর্ঘদিন খেলে লিভার ক্যান্সার ও কিডনি ড্যামেজের মতো প্রাণঘাতী রোগ হতে পারে। পাশাপাশি খোসপাঁচড়াসহ নানা জটিল চর্মরোগ দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

তাই বাজার থেকে পণ্যটি কেনার আগে ভোক্তাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কক্সবাজারের স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা জানান, মানসম্মত ও নিরাপদ শুঁটকি চেনার উপায় সম্পর্কে ক্রেতাদের সচেতন হতে হবে। রাসায়নিকমুক্ত শুঁটকির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ ভিন্ন থাকে। নিরাপদ উপায়ে রোদে শুকানো শুঁটকি মানবদেহের জন্য উপকারি হলেও ক্ষতিকর উপাদান মেশানো খাবার সম্পূর্ণ এড়িয়ে চলার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্যসচেতন মহল।