নভেম্বর ২৪, ২০২৫, ০৩:২২ পিএম
স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে সুরক্ষিত রাখতে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের ক্ষেত্রে সমৃদ্ধ মান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সম্পূর্ণ টেকনোলজি স্যুট ‘অ্যাপেক্স গার্ড’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপো। গত ১৬ নভেম্বর এই নতুন ধারণার সূচনা করে কোম্পানিটি জানিয়েছে,
স্মার্টফোন থেকে ক্রেতারা যা আশা করেন, তার সবকিছুই এই নতুন প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসা হয়েছে। অ্যাপেক্স গার্ড মূলত একটি প্রযুক্তি স্যুট, যা অপোর সব প্রোডাক্ট লাইনে নিয়ে আসা হয়েছে এবং এটিকে তিনটি মূল ক্ষেত্রের গুণগত মান উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে।
প্রতিদিনের সাধারণ ব্যবহারের বাইরেও পরবর্তী স্তরের গুণগত মান নিশ্চিত করাই এই প্রযুক্তির প্রধান লক্ষ্য। অপো জানিয়েছে,
ডিজাইনে মৌলিক অগ্রগতির পাশাপাশি অ্যাপেক্স গার্ড শুধু পানি বা দুর্ঘটনাক্রমে ডিভাইস পড়ে যাওয়ার মতো অপ্রত্যাশিত পরিস্থিতি থেকেই সুরক্ষা দেয় না; বরং এটি দৈনন্দিন ব্যবহারের বাইরেও একটি নিরবচ্ছিন্ন ও সহজ অভিজ্ঞতা নিশ্চিত করে। অপো তাদের এই প্রযুক্তিকে আরও অত্যাধুনিক করার জন্য বিনহাই বেতে উন্নত স্কেল ও সিনার্জির সুবিধা যুক্ত করেছে। আধুনিক ইকুইপমেন্ট ও কেন্দ্রীভূত রিসোর্স ব্যবহারের মাধ্যমে তারা গুণগত মানের প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
কোম্পানি আরও জানিয়েছে, অ্যাপেক্স গার্ড এমন অত্যাধুনিক ল্যাবরেটরিগুলোর ওপর নির্ভর করে, যা নির্ভরযোগ্য হার্ডওয়্যার এবং স্মুথ সফটওয়্যার নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। এই ল্যাবরেটরিগুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস ল্যাব, ইন্টেলিজেন্ট টার্মিনাল টেস্টিং ল্যাব, পাওয়ার কনজাম্পশন ইন্টেলিজেন্ট ল্যাব এবং কমিউনিকেশন ল্যাব।
অপোর বিশ্বাস, এই সামগ্রিক প্রযুক্তিগত উদ্যোগটি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও নির্ভরযোগ্য, সুরক্ষিত ও ঝামেলামুক্ত করবে। নতুন এই প্রযুক্তি স্যুট ব্যবহারকারীদের কাছে অপোর পণ্যের গুণগত মান ও স্থায়িত্বের প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন