ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৩০ এএম
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নজরদারিতে রাখা গুগলের আলোচিত ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচারটি বন্ধ হতে যাচ্ছে। আগামী ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবাটি আর ব্যবহার করা যাবে না। প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগল প্রথম এই তথ্য প্রকাশ করেছে।
প্রায় দেড় বছর আগে চালু হওয়া এই ফিচারের মূল লক্ষ্য ছিল—ব্যবহারকারীর ইমেইল, ফোন নম্বর বা নাম ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে কি না তা জানানো।
তবে গুগলের সাপোর্ট পেজ এবং সোশ্যাল মিডিয়া (যেমন রেডিট) থেকে প্রাপ্ত ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, টুলটি ঝুঁকি শনাক্ত করলেও পরবর্তী করণীয় বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দিত না। অধিকাংশ ক্ষেত্রে পাসওয়ার্ড বদলানো ছাড়া আর কোনো কার্যকর সমাধান পাওয়া যেত না।
গুগল জানিয়েছে, তারা এখন এমন নিরাপত্তা টুলে গুরুত্ব দিতে চায়, যেগুলো ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপের নির্দেশনা দেবে।গুগলের পরিকল্পনা অনুযায়ী এই ফিচারটি ধাপে ধাপে বন্ধ করা হবে:১৬ জানুয়ারি, ২০২৬: ডার্ক ওয়েব স্ক্যানিং কার্যক্রম বন্ধ হয়ে যাবে।১৬ ফেব্রুয়ারি, ২০২৬: ফিচারটি পুরোপুরি বাতিল হবে এবং সার্ভার থেকে সংশ্লিষ্ট সব তথ্য মুছে ফেলা হবে।ডার্ক ওয়েব রিপোর্টের পরিবর্তে গুগল ব্যবহারকারীদের অন্যান্য উন্নত ফিচার ব্যবহারের পরামর্শ দিয়েছে:সিকিউরিটি চেকআপ।
এটি গুগল অ্যাকাউন্টের সার্বিক নিরাপত্তা অবস্থা যাচাই করে।পাসওয়ার্ড ম্যানেজার: শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড তৈরি এবং সংরক্ষণে সাহায্য করে।পাসওয়ার্ড চেকআপ: সংরক্ষিত পাসওয়ার্ড কোনো হ্যাকিংয়ের ঘটনায় ফাঁস হলে তাৎক্ষণিক সতর্কবার্তা দেয়।ফিচারটি পুরোপুরি বন্ধ হওয়ার আগেই যারা নিজেদের মনিটরিং প্রোফাইল মুছে ফেলতে চান, তারা গুগলের ‘রেজাল্টস উইথ ইয়োর ইনফো’ অপশনে গিয়ে ‘এডিট মনিটরিং প্রোফাইল’ থেকে ‘ডিলিট মনিটরিং প্রোফাইল’ নির্বাচন করে তথ্য মুছে ফেলতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন