রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৯:১৮ পিএম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ

দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়।

নতুন কাঠামোর আওতায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সেবা দিতে পারবে। 

বিটিআরসি জানিয়েছে, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।বিটিআরসির নতুন তালিকা অনুযায়ী, গ্রাহকরা ৩০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা খরচ করবেন। 

এছাড়া ১০০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য সর্বোচ্চ ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস গতির সেবার জন্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেবার মান নিশ্চিত করার শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার এই অনুমতি দেওয়া হয়েছে।সংস্থাটি আরও জানিয়েছে, সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

বিটিআরসির মতে, গ্রাহকদের উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারা দেশে সুষমভাবে ডিজিটাল সেবা পৌঁছে দিতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে।এই উদ্যোগ বাস্তবায়িত হলে তুলনামূলক কম খরচে সাধারণ মানুষের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে। এটি দেশের ডিজিটাল সেবার প্রসারে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিটিআরসি।