রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে পোস্ট করার সেরা সময় কখন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৪:১৩ পিএম

সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে পোস্ট করার সেরা সময় কখন?

সোশ্যাল মিডিয়ায় ভিউ ও এনগেজমেন্ট বাড়াতে পোস্ট করার সঠিক সময় জানা অত্যন্ত জরুরি।ভালো কনটেন্ট তৈরি করলেই সেটি অনেক মানুষের কাছে পৌঁছাবে—এর কোনো নিশ্চয়তা নেই। ডিজিটাল বিপণন বিশেষজ্ঞদের মতে, পোস্টের সফলতা নির্ভর করে কনটেন্টের মান, দর্শকদের অনলাইন উপস্থিতি এবং প্ল্যাটফর্মের অ্যালগরিদমের ওপর। 

আগামী এক দশকে কনটেন্ট নির্মাতার সংখ্যা বহুগুণ বাড়বে, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে কৌশল জানা প্রয়োজন।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ব্যবহারকারীদের সক্রিয়তা বেশি থাকে। বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে সাধারণ ‘প্রাইম টাইম’ হিসেবে বিবেচনা করা হয়। তবে শুধু এই সময়ের ওপর নির্ভর না করে পেজের অ্যানালাইটিকস পর্যবেক্ষণ করাই শ্রেয়।

প্ল্যাটফর্মভেদে পোস্টের সময় ভিন্ন হতে পারে:

ইনস্টাগ্রাম: মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা।

ফেসবুক: বুধবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা।

লিংকডইন: মঙ্গলবার ও বুধবার সকাল ৮টা থেকে ১১টা।

টিকটক: মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা।

অ্যালগরিদম ‘এনগেজমেন্ট ভেলোসিটি’ বা পোস্ট করার পরপরই পাওয়া প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে রিচ নির্ধারণ করে। তাই অনুসারীরা যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তখন পোস্ট করলে তা নিউজফিডে যাওয়ার সম্ভাবনা বাড়ে।সফলতার জন্য সঠিক সময়ের পাশাপাশি মৌলিক ও মানসম্মত কনটেন্ট তৈরির বিকল্প নেই। দর্শকদের চাহিদা বুঝে ধারাবাহিকতা বজায় রাখাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি।