আগস্ট ১২, ২০২৬, ১২:৩০ পিএম
জনপ্রিয় মেসেজিং ও কলিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে দৈনন্দিন ব্যবহারে অনেক সময় ভুলবশত জরুরি বার্তা, ছবি, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ নথি মুছে যেতে পারে। তাৎক্ষণিকভাবে এই ধরনের পরিস্থিতিতে ব্যবহারকারীরা বেশ বিপাকে পড়েন, কারণ হোয়াটসঅ্যাপ থেকে হারিয়ে যাওয়া তথ্য পুনরায় উদ্ধার করা বেশ জটিল প্রক্রিয়া।নিয়মিত ব্যাকআপ অপশন চালু না থাকলে তথ্য ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বার্তা ও ছবি পুনরুদ্ধার করার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে প্রবেশ করে চ্যাট ব্যাকআপ পরীক্ষা করতে হবে। সেখানে সর্বশেষ ব্যাকআপ তৈরির তারিখ ও সময় সঠিকভাবে উল্লেখ আছে কি না তা দেখে নিতে হবে। ব্যাকআপ ঠিক থাকলে অ্যাপটি আনইনস্টল করে পুনরায় গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালুর সময় ওটিপি যাচাই করে রিস্টোর অপশনে ট্যাপ করলেই আগের সমস্ত তথ্য আবার ফোনে ফিরে আসবে।
তবে ব্যাকআপ চালু না থাকলে থার্ড-পার্টি রিকভারি সফটওয়্যার বা অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে, যদিও শতভাগ সাফল্যের কোনো নিশ্চয়তা থাকে না।ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি এড়াতে নিয়মিত দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ব্যাকআপ চালু রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিকল্প ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় ছবি ও ফাইল কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে সংরক্ষণ করা যেতে পারে, যাতে যেকোনো পরিস্থিতিতে তথ্য সম্পূর্ণ হারিয়ে যাওয়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন