রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফলোয়ার ছাড়াই ফেসবুক থেকে আয়ের নতুন সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:১৯ পিএম

ফলোয়ার ছাড়াই ফেসবুক থেকে আয়ের নতুন সুযোগ

ছবি - সংগৃহীত

ফেসবুক কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে। এখন থেকে ফলোয়ার সংখ্যা কম বা না থাকলেও নতুন নির্মাতারা ফেসবুক থেকে আয়ের সুযোগ পাবেন। এই নতুন মনিটাইজেশন সুবিধা পেতে আগ্রহী নির্মাতাদের শুধুমাত্র একটি শর্ত পূরণ করতে হবে: অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সক্রিয়ভাবে উপস্থিতি প্রমাণ করতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই অন্য প্ল্যাটফর্মে (যেমন: ইউটিউব চ্যানেল, টিকটক একাউন্ট ইত্যাদি) নিয়মিত ভিডিও আপলোড করছেন, তারা সেই প্ল্যাটফর্মের লিংক ব্যবহার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।

ফলোয়ার ছাড়াই ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করার ধাপগুলো নিচে দেওয়া হলো:

১. লিংক কপি: প্রথমে আপনার অন্য সক্রিয় সোশ্যাল মিডিয়ার (YouTube, TikTok ইত্যাদি) লিংক কপি করুন। ২. প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ: ফেসবুকে আপনার প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে (Professional Dashboard) প্রবেশ করুন। ৩. আবেদন জমা: সেখানে Monetization অপশনে যান। এরপর I’m interested অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার তথ্য ও কপি করা সোশ্যাল মিডিয়ার লিংকটি জমা দিন।

ফেসবুক আপনার আবেদনটি রিভিউ করবে। আবেদন উপযুক্ত মনে হলে, ফলোয়ার সংখ্যা কম বা না থাকলেও ফেসবুক আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেবে। নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি করলে এই অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

ফেসবুক জানিয়েছে, তারা নতুনদের পাশে থাকতে মনিটাইজেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং অন্য প্ল্যাটফর্মে সক্রিয়, তারা এই নতুন সুযোগ কাজে লাগিয়ে এখন ফেসবুক থেকেও অনলাইন আয়ের মাধ্যমে লাভবান হতে পারেন।