রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১১:০৫ এএম

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

শুক্রবার সকালে ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

এই দুই আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, তারা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা প্রকাশ করেছে।

একইভাবে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর মাধবদীতে, যা নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। এই ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।