রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০১:১৫ পিএম

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

মিয়ানমার (বার্মা) ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫.৩ মাত্রার মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল বার্মার দাওয়ে এলাকায়।

কেন্দ্রটি বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে অবস্থিত।ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে স্থানীয় অধিদপ্তর এবং জরুরি সেবা বিভাগগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থায় রয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি ভৌগোলিকভাবে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকার কাছাকাছি হওয়ায় প্রায়শই কম্পন অনুভূত হয়ে থাকে।