মে ৮, ২০২৬, ১০:০৮ এএম
জন প্রার্থীর সঙ্গে বৈঠকে বসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই স্থির হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। সব ঠিক থাকলে আগামী শনিবার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার।বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা না আসায় ব্যাপক জল্পনা চলছে।
তবে রাজনৈতিক মহলের অনেকের ধারণা, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতে পারে বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী পরপর দুবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কৃতিত্ব অর্জন করেছেন।
কলকাতায় আয়োজিত এই বৈঠকে অমিত শাহের সঙ্গে অংশ নেবেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রীতি অনুযায়ী, জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পরেই বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে।
এই নির্বাচিত দলনেতাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।আনন্দবাজার পত্রিকার দেওয়া তথ্য অনুযায়ী, অমিত শাহের বৈঠকে যার নাম স্থির হবে, তিনি আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন। সেখানে রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানানো হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।এর আগে ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে কেন্দ্রীয় নেতৃত্ব এখন কলকাতায় অবস্থান করছেন। আজ বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন