রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৮:২৩ পিএম

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

এরদোয়ান

বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার (১০ মে) এক বিবৃতিতে তিনি পরিবার ও সমাজ গঠনে মায়েদের অপরিহার্য ভূমিকার কথা সবিস্তারে তুলে ধরেন। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান তার বার্তায় বলেন:ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে আমাদের জীবনকে যারা সঠিক পথে পরিচালিত করেন, সেইসব মায়েদের প্রতি আমি আন্তরিকভাবে মা দিবসের শুভেচ্ছা জানাই। সমাজে তাদের মর্যাদা সর্বদা বিশেষ এবং তাদের অবদান অমূল্য।"

তুর্কি প্রেসিডেন্ট তার বিবৃতিতে ইসলামী সভ্যতার মহান নীতি উল্লেখ করে বলেন, ‘মায়ের পদতলে সন্তানের জান্নাত’—এই নীতিকে তুরস্ক সবসময় ধারণ করে। 

এই সভ্যতার অংশ হিসেবে তুরস্কের সরকার সর্বদা মায়েদের কল্যাণ, শান্তি এবং তাদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আসছে।তিনি আরও উল্লেখ করেন যে, একটি শক্তিশালী ও আধুনিক তুরস্ক গড়ে তোলার পেছনে মায়েদের সবচেয়ে বড় অবদান রয়েছে। এরদোয়ানের মতে, মায়েদের শিক্ষা ও ত্যাগের মাধ্যমেই আগামীর সুনাগরিক গড়ে ওঠে।

 

বিশেষ করে তার সরকারের ‘সেঞ্চুরি অব তুরস্ক’ (Century of Turkey) ভিশন বাস্তবায়নেও মায়েদের সক্রিয় অংশগ্রহণ ও অনুপ্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বিবৃতিতে এরদোয়ান কেবল বর্তমানে বেঁচে থাকা মায়েদেরই নয়, বরং যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন সেইসব প্রয়াত মায়েদেরও পরম শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।