মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে গরু কোরবানি না দেওয়ার আহ্বান ইমামের, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ০৭:৩৯ পিএম

পশ্চিমবঙ্গে গরু কোরবানি না দেওয়ার আহ্বান ইমামের, কারণ কী

কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলমানদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে আর কখনো গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। কোরবানির জন্য গরুর বিকল্প হিসেবে ছাগল ব্যবহারের কথা তিনি উল্লেখ করেন।

মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করলে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের বেশি ক্ষতি হবে বলে তিনি মনে করেন।বহু হিন্দু পরিবার সেখানে দুগ্ধ ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। 

কোরবানির ঈদের সময় তারা তাদের পালিত গরু বিক্রি করেন। জীবনের সব সঞ্চয় একটি গরুর পেছনে ব্যয় করার পর সেটি বিক্রি করতে না পারলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। একটি সাক্ষাৎকারে তিনি এই ক্ষতির কথা পরিষ্কারভাবে তুলে ধরেন।গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গরু ও মহিষ জবাইয়ের ওপর একটি নতুন নির্দেশনা জারি করেছে।

এই নির্দেশনা অনুযায়ী অনুমতি ছাড়া রাজ্যের কোথাও পশু জবাই করা যাবে না। গরুর মাংসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের এই ঘটনা সেখানে নতুন সামাজিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: পিটিআই