মে ২৫, ২০২৬, ০৬:৫৯ পিএম
ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে নেলোর প্রজাতির ‘ভিয়াতিনা-১৯’ নামক একটি গরু প্রায় ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৯ কোটি টাকা। এই নিলামের মাধ্যমেই গরুটি বিশ্বের সবচেয়ে দামি প্রাণী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।৫৩ মাস বয়সী এই গরুর ওজন এক হাজার ১০১ কেজি।
ভিয়াতিনা-১৯-এর শারীরিক গঠন সাধারণ জাতের গরুর তুলনায় অনেক বেশি উন্নত। সাদা লোম, ঢিলেঢালা চামড়া এবং কাঁধের ওপর বড় কুঁজ থাকার কারণে এটি সবার নজর কাড়ে।
এটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে অনুষ্ঠিত ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘মিস সাউথ আমেরিকা’ খেতাবও অর্জন করেছিল। এই প্রতিযোগিতাকে অনেকে গরুর মিস ইউনিভার্স বলেও অভিহিত করেন।বিশেষজ্ঞদের মতে, এর শক্তিশালী পেশি গঠন ও বিরল জিনগত বৈশিষ্ট্য অনন্য।
পশুচিকিৎসক লোরানি মার্টিন্স এই গরুকে প্রজনন কর্মসূচির জন্য সবচেয়ে নিখুঁত উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বজুড়ে এর ভ্রূণের চাহিদাও প্রচুর। নেলোর জাতের গরু মূলত গরম আবহাওয়ায় টিকে থাকা ও রোগ প্রতিরোধের জন্য পরিচিত। বর্তমানে ব্রাজিল বিশ্বে নেলোর গরুর সবচেয়ে বড় প্রজননকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।
আর্জেন্টিনা ও মেক্সিকোর মতো দেশে এই জাতের গরু রপ্তানি করা হয়।১৮০০ সালের দিকে এই জাতের গরু প্রথম ভারত থেকে ব্রাজিলে নেওয়া হয়। নেলোর মূলত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। বর্তমানে ব্রাজিলের অধিকাংশ গরুই এই জাতের। প্রজনন ও উৎপাদন সক্ষমতার কারণে এটি এখন বিশ্বজুড়ে খামারিদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তথ্যসূত্র:


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন