মে ২৫, ২০২৬, ০২:১৭ পিএম
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। নজরদারি কার্যক্রম বাড়ানোর ফলে নতুন করে অনেক রোগী শনাক্ত হচ্ছে বলে জানানো হয়েছে।
এখন পর্যন্ত ১০১ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।ইবোলা অত্যন্ত প্রাণঘাতী একটি ভাইরাসজনিত রোগ। এটি আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
তীব্র রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হয়ে যাওয়ার মতো জটিলতায় আক্রান্তরা মারা যেতে পারে। গত ১৫ মে কঙ্গো সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।
এই ভাইরাসের কোনো কার্যকর টিকা বা চিকিৎসা এখনো অনুমোদিত নয়।গত শনিবার কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়, দেশটির তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। গত অর্ধশতকে আফ্রিকাজুড়ে ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কঙ্গোর বর্তমান স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আক্রান্তদের বিচ্ছিন্ন রাখা এবং সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র:


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন