রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ১২:১৪ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সোমালিয়া, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে লাখ লাখ মানুষ নতুন করে খাদ্য সংকটের মুখে পড়তে পারেন।

জ্বালানি ও খাদ্যের দামের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, তেলের দাম বাড়লে খাদ্যপণ্যের দামও বেড়ে যায়। এতে দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি হয়। 

তিনি আরও জানান, যুদ্ধ যদি থামানো না যায় তবে সোমালিয়ায় অতিরিক্ত ২৫ লাখ, আফগানিস্তানে ২৩ লাখ এবং শ্রীলঙ্কায় ১৩ লাখ মানুষ খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছেন।বিশ্বে বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন ৩১ কোটি ৮০ লাখের বেশি মানুষ।

যুদ্ধ ও উচ্চ মূল্যস্ফীতি এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠায় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ও ক্রয়ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

তথ্যসূত্র: