সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৯:২৬ পিএম

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

লেবাননের দক্ষিণ অঞ্চলে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের সরাসরি চুক্তি লঙ্ঘনের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।সামরিক কমান্ডের এই বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। এটি মূলত শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রথম প্রতিক্রিয়া মাত্র। যদি তাদের পক্ষ থেকে এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে আগামীতে আরও পদক্ষেপ নেওয়া হবে যাতে শত্রুপক্ষকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করা যায়।

ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এই বিবৃতিটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করেছে বলে আল জাজিরা জানিয়েছে। সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা চালানো হয়েছে এবং এই হামলায় ইতিমধ্যে ১৬ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা