অক্টোবর ১০, ২০২৬, ১০:২৬ এএম
ওয়াশিংটনের যাবতীয় দাবি মেনে না নিলে মানচিত্র থেকে ইরানের নাম নিশানা মুছে ফেলার সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের সিরাকিউস শহরে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।
ট্রাম্প ঘোষণা করেন, তিনি অতি দ্রুত ইরান ও ইউক্রেন উভয় সংকটের সুরাহা করবেন এবং এতে যুক্তরাষ্ট্রেরই চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। তিনি জোর দিয়ে দাবি করেন, পরিস্থিতি যে পথেই এগোবে না কেন, খুব দ্রুত সময়ের মধ্যে ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে।
তেহরানের উদ্দেশে প্রকাশ্য চরমপত্র দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "হয় তারা আমাদের সব দাবি মেনে নেবে, নতুবা তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।"
একই সাথে তিনি দাবি করেন, ইরান ও ইউক্রেনের সংঘাত সমাধানের নির্দিষ্ট প্রক্রিয়াগুলো ইতিমধ্যে দ্রুত গতিতে এগোচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন