অক্টোবর ১০, ২০২৬, ১২:০৩ পিএম
রাজধানীর মিরপুর বারো নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে জুলাইয়ের স্মৃতি ও নগরীর সৌন্দর্য তুলে ধরতে বর্ণিল চিত্রাঙ্কন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
আয়োজকেরা জানিয়েছেন, "লেটস রিমেক জুলাই গ্রাফিতি" (Let’s Remake July Graffiti) শীর্ষক এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের স্মৃতিগুলোকে নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে জনসাধারণের সামনে চিরভাস্বর রাখা। একই সঙ্গে রাজধানীর ব্যস্ততম এই সড়কপথের ধূসর অবকাঠামোকে দৃষ্টিনন্দন চিত্রে সাজিয়ে নগরীর রূপ বৃদ্ধি করা।
উদ্বোধনী কর্মসূচির আওতায় মিরপুর বারো নম্বর প্রান্ত থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি পিলারে ধারাবাহিকভাবে বিভিন্ন অর্থবহ গ্রাফিতি ও চিত্র অঙ্কন সম্পন্ন করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন