মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
সুষ্ঠু নির্বাচন ও সংলাপ

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কুমিল্লায় মতবিনিময় সভা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৪৮ পিএম

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কুমিল্লায় মতবিনিময় সভা

কুমিল্লায় ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার নবগঠিত কমিটির পরিচিতি ও স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে এই সভা হয়।

আলোচনায় বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়গুলো উঠে আসে।

পারস্পরিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে মতবিনিময় এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সভায় উল্লেখ করা হয়।

ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সুশাসন উপদেষ্টা উইল টেইলর, সুশাসন উপদেষ্টা লুইস বেইনন, কর্মসূচি ব্যবস্থাপনা উপদেষ্টা বিশ্বজিৎ দেব এবং উপ-কর্মসূচি ব্যবস্থাপক তাসনিম সিদ্দিক।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের মধ্যে কথা বলেন চিফ অব পার্টি আমিনুল এহসান, সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং প্রোগ্রাম ম্যানেজার আশরুপা চৌধুরী।

এমএএফ কুমিল্লার নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন কুমিল্লা মহিলা দলের সভাপতি ও এমএএফের সভাপতি সাকিনা বেগম, মহিলা দল সহ-সভাপতি ও এমএএফের সহ-সভাপতি সুমাইয়া বিনতে হুসাইনি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও এমএএফের সহ-সভাপতি হালিমা আক্তার সীমা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও এমএএফের সহ-সভাপতি এস এন রাসেল, মহিলা দলের সাধারণ সম্পাদক ও এমএএফের সহ-সভাপতি ইয়াসমিন আক্তার রূপা এবং গণ অধিকার পরিষদের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও এমএএফের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

সভায় এমএএফ কুমিল্লার উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল মাজারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান দোলন, জামায়াতে ইসলামীর শূরা সদস্য কাজী নাজির আহমেদ এবং এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ।