নভেম্বর ২৪, ২০২৬, ০৬:৪৮ পিএম
আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে এ সভা হয়।
প্রধান অতিথি ছিলেন সবার জন্য বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান।
সবার জন্য বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক নারী সংসদ সদস্য রিনা পারভীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলাম এবং পঞ্চগড় মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর উন্মুক্ত আলোচনা শুরু হয়।
প্রধান অতিথি মশিউর রহমান বলেন, দেশে মব সন্ত্রাস বেড়ে গেছে। তাঁর দাবি, উগ্রবাদী গোষ্ঠী মাজারসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, হিজবুত তাওহীদের নেতাদের বাড়িতে হামলা করে আগুন দিয়েছে এবং দুজনকে হত্যা করেছে। একটি মৌলবাদী গোষ্ঠী এসব করছে বলে অভিযোগ করেন তিনি।
মশিউর রহমান আরও বলেন, গানবাজনা হারাম দাবি করে বাউলদের ওপর হামলা করা হচ্ছে। সবাইকে নিয়ে সবার জন্য বাংলাদেশ গড়তে কাজ করার কথা জানিয়ে এটিকে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে উল্লেখ করেন তিনি এবং সবাইকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন