বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়েছে: জাতিসংঘ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৪৭ পিএম

গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়েছে: জাতিসংঘ

ছবি - সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, গত দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শুধু গাজা সিটিতেই এই ধ্বংসের হার প্রায় ৯২ শতাংশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনডিপির একজন মুখপাত্র গাজার পরিস্থিতিকে ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেন।ইউএনডিপি, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথভাবে পরিচালিত এক প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ প্রতিবেদনে বলা হয়েছে, এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই কয়েক বছর সময় লেগে যেতে পারে। সংস্থাটি  করছে, গাজায় প্রায় সাড়ে পাঁচ কোটি (৫৫ মিলিয়ন) টন ধ্বংসস্তূপ জমে আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ধ্বংসস্তূপ সরানোর কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরক এর নিচে চাপা পড়ে আছে। এছাড়াও, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিনিয়ত মানবদেহাবশেষ পাওয়া যাচ্ছে, যা শনাক্ত করা এবং সসম্মানে দাফন করা একটি বড় চ্যালেঞ্জ।

যৌথ এই সমীক্ষা অনুযায়ী, বিধ্বস্ত গাজাকে আবারও বাসযোগ্য করে তুলতে এবং পুনর্গঠন করতে প্রাথমিক হিসাবে কমপক্ষে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ অর্থায়ন এবং পুনর্গঠন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে কায়রোতে বিশ্বনেতাদের শান্তি সম্মেলনে আলোচনা চলছে।