অক্টোবর ২১, ২০২৫, ১১:৫৫ এএম
জাপানের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬৪ বছর বয়সী রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচিকে দলের প্রধান ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।
‘জাপানের আয়রন লেডি’ খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুসারী হিসেবে পরিচিত। এর আগে দুইবার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও, তৃতীয়বারের চেষ্টায় তিনি দলের শীর্ষ পদে আসীন হলেন।তবে, তাকাইচির এই যাত্রা সহজ হবে না। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। বিভিন্ন কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত হয়ে গত পাঁচ বছরে দেশটিতে তিনজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাকাইচি হলেন পঞ্চম বছরে চতুর্থ প্রধানমন্ত্রী।
এলডিপির কট্টরপন্থি ধারা থেকে উঠে আসা সানায়ে তাকাইচি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তিনি আবের নীতি ও দৃষ্টিভঙ্গি বজায় রাখার অঙ্গীকার করেছেন।নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে—দেশের মন্দাক্রান্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারিতে জর্জরিত নিজ দলকে ঐক্যবদ্ধ রাখা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন