সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০৩:৫৩ পিএম

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পুলিশে এএসআই নিয়োগ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ক্যাডেট এএসআই (নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।শনিবার (২ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাডেট এএসআই পদে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ অনুযায়ী। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এই বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

তবে পুলিশে বর্তমানে কর্মরত কনস্টেবল ও নায়েকদের জন্য বিভাগীয় প্রার্থী হিসেবে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক মাপ থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ২৭ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে বলে পুলিশ সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। জেলাভিত্তিক পদের সংখ্যা এবং বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।