শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

মাদরাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে চাকরি, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৪:৩৫ পিএম

মাদরাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে চাকরি, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে ১৬ থেকে ২০ নম্বর গ্রেডে মোট ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন এবং ইতিমধ্যে গত ১১ আগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এই শূন্য পদে মোট ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে, যার জন্য প্রার্থীদের ন্যূনতম আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচিতরা গ্রেড-১৬ অনুযায়ী ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন স্কেলে কাজ করার সুযোগ পাবেন।

এছাড়া বুক বাইন্ডার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা দাখিল বা সমমান চাওয়া হয়েছে। এর পাশাপাশি বার্তাবাহক, মালি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে একজন করে এবং অফিস সহায়ক পদে ১৭ জনকে নেওয়া হবে। 

এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং তাদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে গ্রেড-১৯ ও ২০ অনুযায়ী।যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। ওইদিন রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।