নভেম্বর ১১, ২০২৫, ০৮:২৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে অবশেষে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগদান করেছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।স্থায়ী হওয়া এই ২২ জন বিচারপতির তালিকা নিচে দেওয়া হলো: ১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন
৩. বিচারপতি মো. মনসুর আলম ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ৬. বিচারপতি মো. যাবিদ হোসেন ৭. বিচারপতি মুবিনা আসাফ ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ১০. বিচারপতি মো. আবদুল মান্নান ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী ১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ১৩. বিচারপতি মো. হামিদুর রহমান
১৪. বিচারপতি নাসরিন আক্তার ১৫. বিচারপতি সাথীকা হোসেন ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন ১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী ২০. বিচারপতি ফয়েজ আহমেদ ২১. বিচারপতি মো. সগীর হোসেন ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী
এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তাদের মধ্য থেকে এই ২২ জনকে স্থায়ী করা হলেও, তালিকা থেকে বাদ পড়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। তিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে হিসেবে পরিচিত। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায় যুক্ত হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন