সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হাসানুল হক ইনুর রিভিউ আবেদন খারিজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১২:৫৩ পিএম

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হাসানুল হক ইনুর রিভিউ আবেদন খারিজ

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ হত্যা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আবেদন খারিজ করে দেয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার দাবি

রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সূচনা বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন:জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় হাসানুল হক ইনুর বিরুদ্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিৎ।"