ডিসেম্বর ১, ২০২৫, ০৩:০৭ পিএম
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
নিজের নামে প্লট বরাদ্দ না থাকলেও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মামলায় আসামি করা হয়েছে। চার্জশিটে এর কারণও উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক অভিযোগপত্রে উল্লেখ করেছে, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যখন জানতে পারেন যে, তার খালা আসামি শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করে।
তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে পূর্বাচল নতুন শহরে প্রত্যেকে ১০ কাঠা প্লট বরাদ্দ নিচ্ছেন, তখন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে:একই সঙ্গে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন।
চার্জশিটে বলা হয়, প্লট বরাদ্দ নেওয়ার জন্য বোন শেখ রেহানাও শেখ হাসিনার কাছে আবদার করেন।অন্যান্য আসামিরা: প্লট বরাদ্দ ও নথি গায়েবে সহযোগিতার অভিযোগে এ মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মোট ১৫ জন কর্মকর্তাসহ আসামি করা হয়েছে।
পূর্বের রায়: এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার ভিত্তি: আসামিরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরিব দেখিয়ে অসৎ উদ্দেশে পূর্বাচল আবাসন প্রকল্পের ৬টি প্লট শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন বলে অভিযোগ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন