সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনা-রেহানা ও টিউলিপ কেন আইনজীবী পাননি, ব্যাখ্যা দিলেন আদালত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:১৭ পিএম

হাসিনা-রেহানা ও টিউলিপ কেন আইনজীবী পাননি, ব্যাখ্যা দিলেন আদালত

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা কেন পলাতক থাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (ডিফেন্স ল'ইয়ার) নিয়োগের সুবিধা পাননি, রায়ের পর্যবেক্ষণে তা ব্যাখ্যা করেছেন আদালত।

আজ সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার জন্য এই মামলায় অভিযুক্তদের নিম্নোক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে:

শেখ রেহানা: সাত বছরের কারাদণ্ড (অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার জন্য)।শেখ হাসিনা: পাঁচ বছরের কারাদণ্ড (ক্ষমতার অপব্যবহারের দায়ে)।টিউলিপ সিদ্দিক: দুই বছরের কারাদণ্ড (মা-বোন-ভাইকে প্লট দিতে প্ররোচনার দায়ে)।

অন্যান্য: অপর ১৪ আসামিকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। হাসিনা, রেহানা, টিউলিপসহ ১৬ জন পলাতক থাকায় এ মামলায় তারা আইনজীবী নিয়োগের সুযোগ পাননি।রায়ের পর্যবেক্ষণে আদালত ব্যাখ্যা করেছেন, পলাতক আসামিদের ক্ষেত্রে আইনজীবী নিয়োগ কেন সম্ভব হয়নি:কেবলমাত্র মৃত্যুদণ্ড ধারার মামলার ক্ষেত্রে পলাতক আসামির জন্য স্ট্রেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত) ল’ইয়ার নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। মৃত্যুদণ্ডযোগ্য ধারা না থাকলে মামলায় পলাতক আসামির ক্ষেত্রে ডিফেন্স ল ইয়ার নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই।

বিচারক বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে আদালতের শুনানির অধিকার দাবি করার আগে সংশ্লিষ্ট আসামিকে আগে বিচার প্রক্রিয়ায় নিজেকে আত্মসমর্পণ করতে হয়। অন্যথায় আসামি বিচারিক সুবিধা পেতে পারেন না।আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, শেখ রেহেনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে প্লট নিয়েছেন এবং টিউলিপ সিদ্দিক বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনাকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে চাপ প্রয়োগ করেছেন।