সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট দিল পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৩৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট দিল পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে এখনও পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী।

চার্জশিট দাখিল: দাখিল হওয়া ১০৬টি মামলার মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারার মামলা।যেসব জেলায়: চার্জশিট দাখিল হওয়া ৩১টি হত্যা মামলা পাবনা।

সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, আরএমপি, সিএমপি ও ডিএমপি'র।

অব্যাহতি: এছাড়া, ফৌজদারী কার্যবিধির ১৭৩A ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে এপর্যন্ত অব্যাহতি প্রদানের জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন এবং রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।